1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫ মাদারীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার জীবননগরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা প্রবাসী রাজনে বিরুদ্ধে মামলা খুলনা বিএনএসবি হাসপাতাল ( চক্ষু হাসপাতাল) ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন গৌরনদীতে ‘দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ: দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর প্রত্যয় নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান টেকনাফে বিশেষ অভিযানে ২২ আসামী গ্রেফতার জামালপুরে জামিন নিতে এসে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ আ’লীগের ১০ নেতাকর্মী কারাগারে

বিজয়ের মাসে অরণ্য পাহাড়ে সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা

আসাদুজ্জামান হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান রিজিয়নের আয়োজনে ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর সার্বিক তত্ত্বাবধায়নে  বাকলাইপাড়া সাবজোন এ আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৬ ডিসেম্বর ২০২৩ সকাল ১০ টায় বাকলাই পাড়া ফুটবল মাঠে শান্তির প্রতীক পায়রা  উড়িয়ে এই ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বাকলাইপাড়া সাবজোন আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতায় সর্ব মোট ১৩টি দল অংশগ্রহণ করে। বাকলাই পাড়া, প্রাতা পাড়া, বাসিরাম পাড়া, কংলাইপাড়া, কাইথন পাড়া, শিমলম্বি পাড়া, শেরকর পাড়া, দোলাচরণ পাড়া, নয়াচরণ পাড়া, হানজরই পাড়া, ধোনারাম পাড়া, বল্লম পাড়া ও বঙ্কুপাড়া মিলে সর্ব মোট ১৩টি দল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

বাকলাই পাড়া বনাম প্রাতা পাড়া ফুটবল দলের খেলার মধ্যে দিয়ে বাকলাইপাড়া সাব জোন আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়েছে।

আন্ত:পাড়া ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকলাই পাড়া সাব জোনের সাবজোন কমান্ডার  মেজর মহেববুল্লাহ্ সাদী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং থানচি সদরের চেয়ারম্যান অং প্রো ম্নো, ইউপি মেম্বার জীবন ত্রিপুরা, ও ইউপি মেম্বার কোয়াল কার বোম ।এছাড়াও আনন্দগন মুহূর্তে  সাবজোনের অফিসার, জেসিও , সেনা সদস্যবৃন্দ ও বাকলাইপাড়া সাবজোন এর ক্রীড়া প্রেমী জনসাধারণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলার মাঠে আমাদের মধ্যে কোন প্রকার বৈষম্য নাই বরং আমরা সবাই খেলোয়াড়। ফুটবলের মাধ্যমে বিভেদ নয় বরং ঐক্য গড়ে তুলতে হবে, সকলকে একযোগে কাজ করে ফুটবলকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ফুটবলের মাধ্যমে পাহাড়ের সাম্প্রদায়িক-সম্প্রীতি সুদৃঢ় করতে হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে গ্রাম গঞ্জে মাঠে-ঘাটে খেলাধুলা বিষয়টি বিলুপ্তির পথে। যে বয়সে তরুণ প্রজন্মদের মাঠে থাকার কথা সে বয়সে তারা অন্যথায় অপ্রয়োজনে সময় নষ্ট করে বিপথগামী হচ্ছে। খেলার মাঠ যেমন শারীরিক কাঠামো বজায় রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে পাশাপাশি মনকে প্রফুল্ল রাখতেও সাহায্য করে।

খেলাধুলা চর্চার সঙ্গে জড়িত থাকলে কোন যুবক-যুবতী অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না তাই যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলার মাঠে ফিরিয়ে নিতে হবে। তবেই তো জাতি ধর্ম নির্বিশেষে কিছু দেয়া সম্ভব হবে তিনি আরো বলেন আজকের এই খেলার মধ্য দিয়ে আমরা সাম্যের গীত গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের খেলা চলমান রাখার আশ্বাস দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে থানচি উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান অং প্রু ম্নো বলেন, সেনাবাহিনীর বরাবরই দেশ ও দশের জন্য সর্বদা নিবেদিত প্রাণ।আজকের খেলার আয়োজন করায় ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বর্তমানের ন্যায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমকে চলমান রাখার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com