1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

বিদ্রোহ ও মানবতার প্রতীক নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হচ্ছে নানা আয়োজনে

ইবনে জুবায়ের সানজিদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

আজ ১১ জ্যৈষ্ঠ, বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। “চির উন্নত মম শির” উচ্চারণে যিনি বাঙালির আত্মমর্যাদাকে গর্বিত করেছিলেন, সেই বিদ্রোহের অগ্নিকণ্ঠ কবিকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি।  জাতীয় পর্যায়ে এ বছর কুমিল্লায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘নজরুলজয়ন্তী’। এবারের প্রতিপাদ্য—‘চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’—কবির বিপ্লবী চেতনার এক তাৎপর্যময় পুনরাবৃত্তি।  ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুল স্মরণে প্রভাতফেরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আজ ভোরে একত্রিত হন অপরাজেয় বাংলার পাদদেশে। সেখান থেকে বের হয় প্রভাতফেরি, উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে গমন করা হয় কবির সমাধিতে। পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও পরবর্তীতে সমাধি চত্বরে আয়োজিত হয় স্মরণসভা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।  নজরুল—সময়ের চেয়ে এগিয়ে এক পুরুষ কাজী নজরুল ইসলাম ছিলেন শুধু কবি নন, ছিলেন বিপ্লবী, মানবতাবাদী ও সাম্যের অগ্রদূত। তিনি বাংলার চেতনায় এনেছিলেন বিদ্রোহের আগুন, হৃদয়ে ঢেলে দিয়েছিলেন প্রেমের সুধা। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মুক্তির স্বপ্নই ছিল তাঁর সৃষ্টির মূলসুর।  কবির উত্তরাধিকার আজও প্রাসঙ্গিক এই যান্ত্রিক সময়েও নজরুলের কলমে লেখা বিদ্রোহ, সাম্য ও সম্প্রীতির বাণী আমাদের সাহস জোগায়। তাঁর চেতনা শুধু অতীত নয়, আগামী দিনের পথনির্দেশও।  জাতীয় কবির প্রতি শতভাগ শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে আজ তাঁকে স্মরণ করছে পুরো বাংলাদেশ।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com