1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বিস্ফোরক মামলায় পিরোজপুরে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার : জেল হাজতে প্রেরণ

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় পিরোজপুরের কুমারখালী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলীম (৫২)কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার (৫এপ্রিল) গভীর রাতে পিরোজপুর সদর থানা পুলিশ শহরের পশ্চিম শিকারপুর এলাকা তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করেন। সদর থানা সূত্রে জানা যায়, উত্তর শিকারপুর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম ২৫/৩/২০২৫ ইং তারিখে পিরোজপুর সদর থানায় অভিযুক্ত আব্দুল আলীমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ১৯৮০ এর ৩/৪/৬ ধারায় এবং পেনাল কোডের ধারা ১৪৩/৩৪১/৩২৩/৪২৭- এ মামলা দায়ের করেন, যাহার মামলা নং ১৯/২০২৫ অভিযুক্ত আব্দুল আলিম পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাত বেকুটিয়া গ্রামের মৃত:আব্দুর রহমানের ছেলে এবং সদর উপজেলার কুমারখালী মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন। এ ব্যাপারে ঐ মাদ্রাসার স্থগিতকৃত অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন গাজী বলেন, “মাওলানা আব্দুল আলীম জুনিয়র শিক্ষক হয়েও ক্ষমতার দাপটে অবৈধ স্কেল গ্রহণ করে সহকারী অধ্যাপক হয়েছেন, ৮ম শ্রেণীর ছাত্রীকে মিথ্যা প্রলোভন দিয়ে বিয়ে করা,বাইতুল আইতাম শিশু সদনে ইয়াতিম না রেখে ক্যাপিটেশন গ্রান্টের অর্থ আত্মসাৎ,ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন ফান্ডের অর্থ আত্মসাৎ সহ বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে”। মামলার বাদি সিরাজুল ইসলাম বলেন,অভিযুক্ত আব্দুল আলীম গ্রেপ্তার হওয়ার পর আসামির আত্মীয়-স্বজনরা আমার বাসায় এসে দেখে নেওয়া সব নানা ধরনের হুমকি ধামকি দিয়ে গেছে, আমি সদর থানায় অবহিত করেছি। পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, আব্দুল আলিম বিস্ফোরক দ্রব্য মামলা আইনে এজাহার ভুক্ত আসামি,তাকে শনিবার গভীর রাতে পশ্চিম শিকারপুর তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com