1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দৌলতখানের হাফিজ সেনা পরিষদ এর উদ্যোগে দোয়া অনুষ্ঠান

মো, মাকছুদুর রহমান পাটোয়ারী
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

বাংলাদেশের সফল সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলার দৌলতখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় বিএনপি বাজার হাফিজ সোনা পরিষদ কার্যালয়ের মাঠে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ সেনা পরিষদের সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক  মো: মনিরুল ইসলাম মনির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামাল, ইউনিয়ন বিএনপি’র সভাপতি তরিকুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক কবির মুন্সি, সাংগঠনিক সম্পাদক খন্দকার জুয়েল মাহমুদ জুলু, ইউনিয়ন যুবদলের সভাপতি দুলাল ফরাজী,সাধারণ সম্পাদক সোহাগ খন্দকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লোকমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক রুপক মীর, ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ওলামা দলের দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোসলেউদ্দিন,
দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার দ্রুত সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার উপযুক্ত চিকিৎসা নিশ্চিতে বাধার সৃষ্টি করা হয়েছে, যা মানবিক দৃষ্টিকোণ থেকেও অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে তার সম্পূর্ণ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ মুনাজাত করেন। একইসঙ্গে দেশের রাজনৈতিক সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com