1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

বেতাগীতে বিএনপি’র দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ : পুলিশসহ আহত ৩০

অসীম দেবনাথ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
বরগুনা বেতাগীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ হয়েছে। আহতদের বেতাগী উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো  হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত নয়টায় বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে উপজেলা বিএনপি আহবায়ক মো: হুমায়ুন কবির মল্লিক ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: সোয়েব কবিরের মধ্যে কথার কাটাকাটি হয়।  এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। মুর্হূতের মধ্যে দেশীয় অস্ত্র রানদা, বগি দা, চ্যানা, লোহার রড, পাইপ, লাঠিসোটাসহ হামলায় লিপ্ত হয়। আধাঘন্টা ব্যাপি এই সংঘর্ষ চলে। সংঘর্ষে উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মল্লিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোয়েব কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: জামাল খান সহ দুই গ্রুপের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে যেয়ে থানা পুলিশের এস আই এমাদুল,এএসআই জাহিদুল ও একজন পুলিশ কনেস্টেবল আহত হয়েছে। হামলার বিষয়টি বিএনপি’র একগ্রুপ অন্যগ্রুপবে দ্বায়ী করছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছেন। আহত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল খান বলেন,’ আমাদের যুবদলের নেতাকর্মীদের অতর্কিতভাবে উপজেলা ছাত্রদলের আহবায়ক সোয়েব কবির সন্ত্রাসী বাহিনীদ্বারা হামলা করেছে। আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই। এবিষয় বেতাগী উপজেলা বিএনপি’র আহবায়ক মো: হুমায়ুন কবির মল্লিক বলেন,’ গার্লস স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির ও তার ছেলে সোয়েব কবির সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর অর্তকিতভাবে হামলা করেন। আমি নিজেও গুরুতর আহত হয়েছি  এবং আমার দলের ১৫-২০ জন নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। হামলার বিষয়টি বিএনপি’র দলের উচ্চ পর্যায়ে  জানানো হয়েছে। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান কবির বলেন,’ উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মল্লিক ২০১৪ সালে বিএনপি’তে ঢুকছে। দলে ঢুকে টাকার বিনিময় একটি কমিটি কিনে আনছে এবং বিভিন্ন এলাকায় তার বাহিনীদ্বারা লুটপাট করেছে,  বাড়িঘর ভাংচুর করছে। ৫ আগস্টের পর তার সন্ত্রাসী বাহিনী দ্বারা ভাংচুর ও লুটপাট করেছে। আজকে হুমায়ুন মল্লিক আমার ছেলে সোয়েব কবিরের মাথায় আঘাত করেছে এবং গুরুতর আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দলের হাই কমেন্টের কাছে এর বিচার দাবি করছে। এবিষয় বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন,’ বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। বর্তমানে পৌর শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com