1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

বেরোবি ছাত্রদলের কাছে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের জড়িত হামলাকারী আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

হোসাইন জামান সোহাগ
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর (বেরোবি) ক্যাম্পাসে গত বছরের শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের সাথে জড়িত শিক্ষার্থীকে আটক করেছে ছাত্রদল। পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বরে (২ নং গেইট) এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ইংরেজি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী উজ্জল হোসেন (পিতা: লাল মিয়া, গাইবান্ধা সদর) হঠাৎ চত্বরে মারমুখী আচরণ শুরু করলে ছাত্রদলের কর্মীরা তাকে ঘিরে ধরে এবং আটক করে। উজ্জলকে প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়, পরে তার বিরুদ্ধে তাজহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক “আল আমিন” বলেন, গত বছর ১৬ জুলাই, এই বেরোবি ক্যাম্পাসের গেইটে পুলিশ ও ছাত্রলীগের হাতে নির্মমভাবে শহীদ হন আবু সাঈদ। কিন্তু আজ পর্যন্ত ন্যায়বিচার হয়নি। আমরা সব সময়ই বলেছি, এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তাদের বিচার হতে হবে। গতকাল উজ্জল হোসেনের সন্দেহজনক আচরণ এবং হত্যাকাণ্ডের দিনের তার ভূমিকা নিয়ে আমাদের কাছে তথ্য ছিল। সে যখন চত্বরে উত্তেজনা ছড়াতে আসে, তখন আমাদের কর্মীরা তাকে আটক করে। আমরা প্রশাসন ও পুলিশকে বলব, তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের মূল হোতাদের চিহ্নিত করুন। আমরা শুধু ন্যায়বিচার চাই। বেরোবি ছাত্রদলের নেতা মাইদুল ইসলাম বলেন, আমরা বিশ্ববিদ্যালয়কে একটি সন্ত্রাসমুক্ত পরিবেশ দিতে চাই। কিন্তু যতদিন পর্যন্ত আবু সাঈদ হত্যার বিচার না হবে, ততদিন ক্যাম্পাসে শান্তি ফিরবে না। উজ্জল হোসেনের বিরুদ্ধে আমাদের কাছে কিছু প্রমাণ আছে, যা তদন্তে সাহায্য করবে। আমরা প্রশাসনকে দাবি জানাচ্ছি, দ্রুততম সময়ে এই মামলার নিষ্পত্তি হোক। বেরোবি প্রক্টর ” ড. ফেরদৌস রহমান ” উপস্থিত সময়ে বলেন শিক্ষার্থীরা হামলায় জড়িত ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর করেছে । পুলিশ তদন্ত করবে, সে এই হত্যাকাণ্ডের সাথে কতটুকু জড়িত। আমরা আইনানুগ ব্যবস্থা নেব। মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হবে । প্রয়োজনে উজ্জল হোসেনকে রিমান্ডে নিতে হবে। শহীদ আবু সাঈদের সহপাঠী ও বন্ধুরা বলছেন, এক বছর ধরে আমরা ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছি। এই হত্যায় জড়িতকে সকলকে সর্বচ্চ শাস্তি দিতে হবে। অন্যদিকে, ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই ঘটনায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার এখনও বড় একটি প্রশ্ন হিসেবে রয়ে গেছে। ছাত্রদলের এই অভিযান এবং উজ্জল হোসেনের আটক কি ন্যায়বিচারের দিকে এক ধাপ এগিয়ে যাবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com