1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন।

Ajitchandradas
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে
১৬/০২/২০২৫ রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল অনুমোদিত এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেন ও সদস্য সচিব প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফি। এ ছাড়া মুখ্য সংগঠক লক্ষ্মীপুর রোকেয়া এন. ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ, মুখপাত্র রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইন। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক ৪৭ জন, যুগ্ম-সদস্য সচিব ৫৫ জন, সংগঠক ১৬ জন, সদস্য ১১৫ জন। কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে জুলাইয়ের আন্দোলনে সম্মুখ সারিতে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের সমন্বয়ে ৬ মাসের জন্য লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। আশা করি নতুন বাংলাদেশ বিনির্মাণে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com