1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

বোচাগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ

লিখন বনিক শুভ, বোচাগঞ্জ  প্রতিনিধি, দিনাজপুর
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৮ বার পড়া হয়েছে
প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ
দিনাজপুর জেলার বোচাগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সেতাবগঞ্জ বাজার হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ২৩ বছর বয়সী মোঃ মিরাজ ইসলাম বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট (ডাঙ্গীপাড়া) এলাকার বাসিন্দা।
মামলার এজাহার হতে জানা যায়, মোঃ মিরাজ ইসলাম সেতাবগঞ্জ বাজারে একটি ওষুধের দোকানে চাকুরী করতো। দোকান থেকেই যুবতীর সাথে তার পরিচিতি হয়। এরপর প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার যুবতীর ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক ধর্ষণ করে। ঐ যুবতী শনিবার সন্ধ্যায় বোচাগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।
পরবর্তীতে ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোধনী ২০০৩ এর ধারায় ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার অপরাধে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২/১২৭, তারিখঃ ০২/১২/২০২৩ ইং।
রবিবার (০৩ ডিসেম্বর) সকালে আসামিকে দিনাজপুর জেলা আদালতে প্রেরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com