1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

বোচাগঞ্জে ৮ম ফিরোজ্জামান স্মৃতি টি-২০ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

লিখন বনিক শুভ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২২ বার পড়া হয়েছে
দিনাজপুর জেলার বোচাগঞ্জে ৮ম ফিরোজ্জামান স্মৃতি টি-২০ ক্রিকেট লীগ- ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (বড়মাঠ) বোচাগঞ্জ ক্রীড়া সংস্থার আয়োজনে ও আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় পাঁচ দলের এই ক্রিকেট টুর্নামেন্টের  উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আবু তাহের মোঃ মেসবাহুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮ম ফিরোজ্জামান স্মৃতি টি-২০ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ডালিম সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সিনিয়র সভাপতি মোঃ আব্দুস সবুর, বোচাগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরল আনোয়ার চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক (রাসেল) সহ প্রমূখ ব্যাক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করে প্রতিচ্ছবি ডিজিটাল এর দেওয়া ১১৯ রানের টার্গেট ১৭.২ ওভারে ৪ উইকেট হারিয়ে টপকে যায় উত্তর কৃষ্ণপুর গণগ্রন্থাগার। ম্যান অব দ্যা ম্যাচ উত্তর কৃষ্ণপুর গণগ্রন্থাগারের দিলীপ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com