1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

বোয়ালমারীতে ট্রেন-পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০!

মোঃ রাজিব মিয়া  
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিংয়ে যাত্রীবাহী লোকাল ট্রেনের ধাক্কায় জুটমিলের শ্রমিকবাহী একটি পিকআপের তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আপন দুই ভাই রয়েছেন।

এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালুখালী–ভাটিয়াপাড়া রেললাইনের বোয়ালমারী পৌরসদরের সোতাশি (ধলা হুজুরের বাড়ির নিকট) অরক্ষিত রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুটমিল থেকে কাজ শেষে প্রায় ১৫ জন শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে বোয়ালমারী পৌরসদরের দিকে যাচ্ছিলেন। এ সময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী লোকাল ট্রেনটি অরক্ষিত সোতাশি রেলক্রসিং অতিক্রম করার মুহূর্তে শ্রমিকবাহী পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশের খাদে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হন। নিহতরা হলেন, জনতা জুটমিলের শ্রমিক ও ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের বাসিন্দা ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।

এ ঘটনায় আহত ১০ জন শ্রমিককে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বিলায়েত হোসেন বলেন, “আমাদের বাড়ির সামনেই দুর্ঘটনাটি ঘটে। দুপুরে খাবার খেতে বসেছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে গিয়ে দেখি ট্রেনের সঙ্গে জুটমিলের শ্রমিকদের পিকআপের সংঘর্ষ হয়েছে। তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত নারী-পুরুষদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”

ঘটনার খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, “কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি অরক্ষিত সোতাশি রেলক্রসিং এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সোতাশি রেলক্রসিংটি অরক্ষিত থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। দ্রুত সেখানে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com