1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার

আতিকুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিটির সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মাওলা ফারানীকে (২৬) গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে তাকে শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব গ্রেফতার করে। শেখ মঞ্জুরে মাওলা ফারারী জেলা শহরের মেড্ডা এলাকার মামুন মিয়ার ছেলে। রাতে ফারানীকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়ে আসার আগেই সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত হন। রাত সাড়ে ৯টায় তাকে র‍্যাব সদস্যরা থানায় নিয়ে এসে গাড়ি থেকে নামানোর সময় ফারানীর ওপর ডিম নিক্ষেপ করেন ছাত্ররা। পরে তারা ফারানীর বিচারের দাবি ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শেখ মঞ্জুরে মাওলা ফারানী ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। বুধবার বিকেলে ভাদুঘর থেকে র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতারের পর রাতে থানায় হস্তান্তর করেছে। তাকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com