1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মো. আরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি নাশকতা মামলায় ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুবেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) ভোরে উপজেলার ভলাকুট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম। গ্রেফতার রুবেল মিয়া (৪০) ভলাকুট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত ধনু মিয়ার ছেলে। তিনি ভলাকুট ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং নাসিরনগর উপজেলা যুবলীগের সদস্য। পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংস ঘটনার পেছনে রুবেল মিয়া সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ওসি খাইরুল আলম বলেন, “রুবেল মিয়া আন্দোলনের সময় পরিস্থিতি উত্তপ্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com