1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেছে ঘরের টিনের চাল ও বেড়া

সুমন মুন্সি 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এই বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ঘটনাস্থলে সোহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা জানায়, ভোরের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের পর দেখা যায়, একটি ঘরের দেয়াল ও ছাউনি উড়ে গেছে। পরে ঘটনাস্থলের কাছাকাছি একটি পিঁয়াজের খেতে একটি যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
জাজিরা থানার ওসি সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাটিতে কয়েকদিন ধরেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। এ কারণে পুলিশ আগে থেকেই নজরদারি বৃদ্ধি করেছিল।
ওসি বলেন, ‘‘বিস্ফোরণের পর ঘরের ভেতর থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরেই বিস্ফোরণ ঘটানো বা বোমা প্রস্তুতের সময় দুর্ঘটনা ঘটতে পারে।’’
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com