1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

ভাঙ্গায় কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটির আয়োজনে মানববন্ধন,বিক্ষোভ এবং স্মারক লিপি প্রদান করা হয়েছে।মঙ্গলবার ( ১৬ই জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা অংশগ্রহন করে।

অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটাবিরোধী আন্দোলনকারীদের দ্বারা বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সহ বিভিন্ন বিষয়ে কটুক্তির প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।এ সময় তারা বলেন, এ ঘটনায় স্বাধীনতা বিরোধী রাজাকার, জামায়াত, বিএনপি জড়িত। কোটা বিরোধীদের গণধোলাই দিতে হবে। এতে ছাত্রলীগই যথেষ্ট। তাদেরকে বিতাড়িত করে পাকিস্তানে পাঠানো হবে।
মানববন্ধনে স্মারক লিপি পাঠ করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটির সভাপতি এ্যাপোলো নওরোজ।

বীর মুক্তিযোদ্ধা প্রজন্মের সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মাহবুব হোসেন মোতালেব, আবুল হ্সান,রুমি আহমেদ,জমির আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান টিটু, শাফিনুর হাসান।এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সন্তানেরা।
পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা ও উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভূঁইয়ার নিকট একটি স্মারক লিপি প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com