1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

ভালুকায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার লক্ষে জেলা প্রশাসক ও সেনাবাহিনীর বিশেষ যৌথ টহল

মোঃ আল আমীন খান   
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে
ভালুকা(ময়মনসিংহ) | সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও সাধারণ ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টির লক্ষ্যে বিশেষ টহল ও মহড়া পরিচালিত হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের বিশেষ নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হয়।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষে আয়োজিত এই টহলে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। টহল দলটির সমন্বয়ে ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমান পৌর প্রশাসক মোঃ ইকবাল হোসেন।
বিকাল থেকেই প্রশাসনের এই টহল

টিমটি ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা পর্যবেক্ষণ চালায়। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টহল বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা যায়।এসময় কর্মকর্তাদের উপস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র সদস্যগণ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা মহড়া প্রদান করেন।

টহল চলাকালে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ধরণের সহিংসতা বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন জানান, নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর ও ভীতিহীন পরিবেশ বজায় রাখাই প্রশাসনের মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্দেশনায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের এই যৌথ তৎপরতা চালানো হচ্ছে।
এই টহল কার্যক্রমের ফলে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে মাঠ পর্যায়ে এমন সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com