1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ভুট্টাক্ষেতে নারীর মরদেহ, স্বামী আটক

মো: জহিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে আনু বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের খেরবাড়ী গ্রামের ভুট্টাক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঠাকুরগাঁওয়ে নিহত গৃহবধূর মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। পুলিশ ও স্বজনরা জানান, ওই ইউনিয়নের খেরবাড়ী গ্রামের একরামুল হক ও তার স্ত্রী আনু বেগমের সঙ্গে মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে পারিবারিক কোন্দল সৃষ্টি হয়। পরে এক পর্যায়ে একরামুল তার স্ত্রীকে লাঠিসোটা দিয়ে মারতে মারতে বাড়ির বাইরে নিয়ে যান। মারামারির এক পর্যায়ে স্বামী একরামুল বাড়িতে ফিরে আসলেও ফিরেননি ওই নারী। পরে বুধবার সকালে একরামুল তার স্ত্রীর মরদেহ বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বালিয়াডাঙ্গী উপজেলা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এলাকাবাসী ও নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে সেখান থেকে একরামুলকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। যেহেতেু পারিবারিক কোলহের জেরে নিহতের স্বামী একরামুল মারধর করেছিল সেই সন্দেহ থেকেই তাকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করলে আইনি প্রক্রিয়া শুরু হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com