1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা সীমান্তে ভারত হতে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক

আসাদুজ্জামান খোকন
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি) এর বিশেষ টহল দল কর্তৃক ভারত হতে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক করে। ১৪ মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক ২৩.৫০ ঘটিকার সময় ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনস্থ দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার ৯৮৫/৩ এস এর নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল অস্ত্র ও গোলাবারুদ পাচারের তথ্য গোপন তথ্য পেলে ঐ তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক এর পরিকল্পনা ও দিক নির্দেশনায় এবং নেতৃত্বে কুড়িগ্রাম ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাঙ্গা বিওপি হতে একটি ১৯ সদস্যের বিশেষ টহলদল গোপনে অবস্থান নেয়। পরবর্তীতে কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহলদল উক্ত ব্যক্তিদেরকে আটকের নিমিত্তে ধাওয়া করলে তারা সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। টহলদল উক্ত স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করে ৮লক্ষ ২৬হাজার ২শত টাকা মুল্যের মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিষ্টন এ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি, এবং ১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) আটক করতে সক্ষম হয়। কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com