কারওয়ান বাজার, ঢাকা ঠিকানা ব্যবহার করে এবং প্রথম আলো পত্রিকার লোগো, স্টিকার ও সম্পাদকের (মতিয়া রহমান) নাম ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে। ফেসবুকে ‘প্রথম আলো মাল্টিমিডিয়া’ নামে একটি পেজ খুলে সাংবাদিক নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। প্রতারকরা মাসিক ১৫ হাজার টাকার বেতনের লোভ দেখিয়ে প্রথমে ১,০০০ টাকা করে নিচ্ছে। পরে আইডি কার্ড, মাইক্রোফোন, ফিতা, ক্যামেরা ও টি-শার্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবার ৫০০ টাকা কুরিয়ার খরচ দাবি করছে। হোয়াটসঅ্যাপ নম্বর (01916-696787) ব্যবহার করে এই প্রতারণা চালানো হচ্ছে। টাকা নেওয়ার পর আর কোনো যোগাযোগ রাখে না তারা। প্রথম আলো কর্তৃপক্ষের সঙ্গে এই চক্রের কোনো সম্পর্ক নেই। প্রশাসনের প্রতি আহ্বান, দ্রুত তদন্ত করে প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।