1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

ভূরুঙ্গামারীর বলদিয়ায় ভিজিএফ চাল বিতরণে চরম অনিয়ম, সাড়ে ১৮ মেট্রিক টন চাল অবিকৃত

মোঃ আবুসাঈদ ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দ পাওয়া ৫৭ দশমিক ৪৫ মেট্রিক টন চালের বড় অংশই বিতরণযোগ্য না হয়ে পড়ে রয়েছে—স্থানীয় বাধার মুখে অন্তত সাড়ে ১৮ মেট্রিক টন চাল এখনো অবিকৃত অবস্থায় গুদামে সিলগালা করে রাখা হয়েছে।রেজমিনে জানা যায়, ঈদ উপলক্ষে বলদিয়া ইউনিয়নের ৫ হাজার ৭৪৫টি দরিদ্র পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বিতরণের জন্য প্রস্তুতকৃত তালিকায় দেখা যায়, সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিক্ষক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাসহ প্রায় দুই হাজার সচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা এসব স্লিপ আগেই কিছু ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। তবে বিতরণের সময় সচেতন এলাকাবাসীর বাধার মুখে সেসব স্লিপ ব্যবহার করে চাল উত্তোলন সম্ভব হয়নি। ফলে চূড়ান্ত বিতরণ শেষে ১ হাজার ৮৪০ জন তালিকাভুক্ত ব্যক্তি চাল না নেওয়ায় গুদামে সাড়ে ১৮ মেট্রিক টন চাল অবিকৃত অবস্থায় থেকে যায়।

তালিকাভুক্তদের মধ্যে রয়েছেন বলদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার (নং-১১৩৮), ব্যবসায়ী রফিকুল ইসলাম (নং-২৯২১), স্বেচ্ছাসেবক দল নেতা লুৎফর রহমান (নং-২৯৩৯), শিক্ষক আশরাফুজ্জামান (নং-২৫৭) ও আরমান আলী (নং-২৫৮)। এদের কেউই জানতেন না তারা এই তালিকায় আছেন।

লুৎফর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার নাম ভিজিএফ তালিকায় দেখে আমি বিস্মিত। এতে সামাজিকভাবে আমি হেয় হয়েছি। যারা এটি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।”

এদিকে ঈদের আগের দিন চাল সংগ্রহে এসে হাজারো দরিদ্র নারী-পুরুষ সারাদিন অপেক্ষা করেও চাল না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন। অভিযোগ করেন, জনপ্রতিনিধিরা তাদের স্লিপ অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, “তালিকায় ভুলক্রমে কিছু সচ্ছল ব্যক্তির নাম এসেছে, তবে স্লিপ বিক্রির অভিযোগ ভিত্তিহীন।”

চাল বিতরণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, “বিতরণের শেষ দিনেও বহু তালিকাভুক্ত ব্যক্তি চাল নিতে আসেননি। অবশিষ্ট চাল গুদামে সীলগালা করে রাখা হয়েছে।”

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, “তালিকায় অসঙ্গতি থাকার কারণে বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাচাই-বাছাই করে সঠিক তালিকা অনুযায়ী বাকি চাল বিতরণ করা হবে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com