1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ভেড়ামারা থানার বিশেষ অভিযানে আসামি আটক, মাদক, অস্ত্র ও ভিকটিম উদ্ধার

কাজী মিজানুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা থানার নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্ৰেফতার, বিশেষ অভিযান (ডেভিল হান্ট) অস্ত্র, ভিকটিম ও মাদক উদ্ধারের সফলতা অর্জন করেছে। ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, সাম্প্রতিক বিশেষ অভিযানে ৪টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরি রিভলবার, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও একটি দেশীয় পাইপ গান উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিয়মিত মামলায় ৭জন, বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) ০৭জন বিভিন্ন মামলায় ওয়ারেনটভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি ৯জন ওয়ারেন্ট রিকল বা অন্যান্য মামলায় ৭ জন আসামি গ্রেফতার করা হয়। মাদক বিরোধী অভিযানে বেশ কিছু নেশা জাতীয় ট্যাপেন্ডাটল ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও পাঁচজন ভিকটিমকে উদ্ধার করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, ভেড়ামারা থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে। বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি তেমন কোন অবনতি ঘটেনি। বিগত ঈদুল ফিতরের সময়‌ও অন্যান্য সময়ের তুলনায় অপরাধ কম সংগঠিত হয়েছে। ভেড়ামারা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নয়নে উপজেলা বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com