1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ওমান উপকূলে ট্যাঙ্কারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’ শুকিয়ে যাচ্ছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল, পানি নিয়ে হতে পারে যুদ্ধ ‘শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে’: সেনা প্রধান ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী

ভোলায় ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মোঃ ছোটন ভোলা জেলা মাল্টিমিডিয়া ক্রসপন্ডে।
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দে সারা দেশের ন্যায় ভোলা জেলাতেও অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা ২০২৬’।
 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ভোলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ রাজিবুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার বিজ্ঞ জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয় এবং সেখানে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে মেলার প্রদর্শনী ও সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এই মেলা থেকে জেলাবাসী কোনো ভোগান্তি ছাড়াই ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত নানাবিধ আধুনিক ও ডিজিটাল সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন। ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সেবা সহজ করার এই আয়োজনে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com