1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

ওমান উপকূলে ট্যাঙ্কারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের মাঝে ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলার ঘটনায় ট্যাঙ্কারের দুই ক্রু নিখোঁজ ও একজন আহত হয়েছেন। বুধবার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা অ্যামব্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অ্যামব্রে বলেছে, ইরানের বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত রাখার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি বলছে, অতীতে এ ধরনের হামলার আগে জাহাজের ক্রুদের সামনের অংশে জড়ো হওয়ার জন্য সতর্ক করে দেওয়া হতো। এরপর জাহাজের পেছনের অংশে হামলা চালানো হয়।

আরেকটি সামুদ্রিক নিরাপত্তা সূত্রও জানিয়েছে, জাহাজটিতে সম্ভাব্য মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে জাহাজের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছে, পালাউয়ের নিবন্ধিত একটি রাসায়নিক ও তেলবাহী ট্যাঙ্কার ওমানের সোহার বন্দরের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন কক্ষে অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম সেটেবেল্লো। জাহাজটি থেকে বিপদ সংকেত পেয়ে ওমানের নৌবাহিনী সাড়া দিয়েছে।

জাহাজ-ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি আংশিক মালামাল বোঝাই ছিল। এই জাহাজটিকে সবশেষ গত ১ জুন ওমান উপকূলের কাছে শনাক্ত করা হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ডাটাবেজে পাওয়া তথ্যে সেটেবেল্লোর পরিচালনায় ভারত-ভিত্তিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে। তবে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। এরপর গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দর সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি বিশ্বব্যাপী তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, গত ৮ জুন পর্যন্ত মার্কিন বাহিনী সাতটি জাহাজকে অচল করে দিয়েছে। এ সময়ের মধ্যে অন্তত ১৩৪টি জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য এবং মানবিক সহায়তাবাহী ৪২টি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী বলছে, সোমবার ম্যারিভেক্স নামের একটি খালি তেল ট্যাঙ্কারকে ওমান উপসাগরে অচল করে দেওয়া হয়েছে। জাহাজটি অবরোধ অমান্য করে ইরানি বন্দরের দিকে যাচ্ছিল।

সূত্র: রয়টার্স।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com