1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

ভোলায় সাংবাদিকের ওপর ৩ হামলাকারী র‍্যাবের হাতে আটক

মোঃ আজাদ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

ভোলায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলাকারী তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব-৮। ৮ মার্চ (শুক্রবার) মধ্যরাতে সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মোঃ শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার আসামিরা হলেন, চরনোয়াবাদ এলাকার মোঃ কালিমুল্লাহ, হাবিবউল্লাহ খোকন ও শাকিল আহমেদ। এর মধ্যে কালিমুল্লাহ ও হাবিবউল্লাহ খোকন আপন ভাই এবং ওই এলাকার মৃত ছাদেকের ছেলে। অপরজন ভোলা শহরের গাজিপুর রোডের বাসিন্দা। এর আগে গত মঙ্গলবার (৪ মার্চ) সকালে ভোলা শহরের শিশমহল হোটেলের সামনে সংবাদ সংগ্রহকালে স্থানীয় দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও ভোলা প্রকাশ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক বিজয় বাইনের ওপর অতর্কিত হামলা চালায় ২০/ ৩০ জনের একটি সন্ত্রাসী দল। পরে বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ এবং ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। র‍্যাব জানায়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি হাবিবউল্লাহ খোকন ও মামলার ৩ নম্বর আসামি শাকিলকে গ্রেফতার করা হয়েছো। পরে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি কালিমুল্লাহকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com