1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ভোলা জেলার দুলারহাট থানার চাঞ্চল্যকর মাসুদ হত্যাকান্ডের এজাহারনামীয় ০১নং আসামী মোঃ আল-আমিন (৪৫) গ্রেফতার

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে

গত ০৪/০৪/২০২৫ ইং শুক্তবার সকাল ১১.৩০ ঘটিকার সময় আসামী আল-আমিন (৪৫), পিতা-মৃত হানিফ মাস্টার, সাং-হাসানগঞ্জ (৪নং ওয়ার্ড), থানা-দুলারহাট, জেলা-ভোলা এর সঙ্গীয় ৩০/৪০ জনসহ দুলারহাট থানাধীন হাসানগঞ্জ ৪নং ওয়ার্ডস্থ ভিকটিম মাসুদ (৩৮), পেশা-দিনমজুর, পিতা-আব্দুল খালেক, থানা-দুলারহাট ও জেলা-ভোলাকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই আসামী আল-আমিনসহ সাথে থাকা অন্যান্য আসামীরা ঘটনাস্থল হতে দ্রুত চলে যায়। ঘটনা সংক্রান্তে ভিকটিম এর ভাই রায়হান (২৭), পিতা-আব্দুল খালেক, সাং-হাসানগঞ্জ (৪নং ওয়ার্ড), থানা-দুলারহাট ও জেলা-ভোলা এর লিখিত অভিযোগের ভিত্তিতে দুলারহাট থানার মামলা নং-০৩ তারিখ: ৫-৪-২০২৫ খ্রিঃ ধারা-১৪৩/৩৪১/৪৪৮/৩৮৫/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩৭৯/১১৪/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলাটির তদন্তভার এসআই (নিঃ)/নুরুল ইসলাম খান, দুলারহাট থানা, ভোলাকে অর্পন করা হয়।মামলার এজাহারে বাদী উল্লেখ করেন যে, আসামী আল-আমিন ভিকটিম মাসুদ এর বাসায় গিয়ে ২,০০,০০০/- টাকা চাঁদা দাবী করে। মাসুদ চাঁদা দিতে রাজি না হওয়ায় আসামী আল-আমিন তাহার সাথে থাকা অন্যান্য আসামীদের নিয়ে ভিকটিম মাসুদকে পিটিয়ে হত্যা করে। উল্লেখ্য যে, আসামী আল-আমিন দুলারহাট থানাধীন আবুবক্করপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব। ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক, মহোদয়ের দিক-নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তাসহ দুলারহাট থানা পুলিশের একটি টিম এজাহারনামীয় ০১নং আসামী মোঃ আল-আমিন (৪৫) ‘কে ডিএমপি, ডিবির সহায়তায় ঢাকা মতিঝিল থানা এলাকা হতে গত ১৭/০৪/২০২৫ ইং তারিখ রাতে গ্রেফতার করে। আরও উল্লেখ্য যে, ঘটনার দিনই দুলারহাট থানা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে ০৯ জন আসামীকে ঘটনা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামতসহ গ্রেফতার করে আদালতে প্রেরন করে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com