1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল

ভয়াল ১২ নভেম্বর স্মরণে উপকূল দিবস ঘোষণার দাবিতে পটুয়াখালীতে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি

মোঃ মাসুদ রানা
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে
আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিন রাতে উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভয়াল গোর্কি। এতে বিভিন্ন ক্ষয়-ক্ষতির পাশাপাশি প্রাণ কাড়ে ১০ লাখ মানুষের। তাই ১৯৭০ এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ও ১২ নভেম্বর উপকূল দিবস ঘোষণার দাবিতে পটুয়াখালীতে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, সহ-সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক মনোজ কান্তি কর, সদস্য জলিলুর রহমান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান ও ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার।এসময় বক্তারা বলেন, উপকূলীয় ১৯ জেলার জন্য পৃথক মন্ত্রণালয় ও ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দেশের অন্যান্য দিবসের মতো উপকূলের মানুষের স্মরণে এবং উন্নয়নের লক্ষ্যে একটি বিশেষ দিবস থাকা প্রয়োজন, যা উপকূলের চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলোকে তুলে ধরবে।এ কর্মসূচিতে পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেসহনের সদস্যসহ জেলা প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com