1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

মঠবাড়িয়ার ০২ সহোদর প্রতারক সৌদি আরবে শ্রমিকদের দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা।

কামরুল আহসান(সোহাগ)
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
সৌদি আরবের ৬৫ জন শ্রমিকের বেতনের ৮৯ লাখ ৭৮ হাজার টাকা ও তাদের জমানো ৬৫ লাখ টাকা সর্বমোট এক কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার জহির ও রফিক নামে আপন ০২ সহোদর প্রতারক।
মঙ্গলবার (০৪মার্চ) বিকেলে মঠবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে এ তথ্য জানিয়েছেন ভুক্তভোগীদের নিকটাত্মীয় ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের সুখরঞ্জন দাসের ছেলে সাগর দাস।
সাগর দাস লিখিত বক্তব্যে বলেন, বাবুল দাস ও অধীর দাস নামে তার ০২ কাকা দীর্ঘদিন ধরে সৌদি আরব থেকে শ্রমিকের কাজ করার পাশাপাশি শ্রমিকদের সর্দারের কাজ করে আসছিলেন। সেই সুবাদে মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের বুখাইতলা বান্ধব পাড়া গ্রামের সাবেক মেম্বার জহির ও রফিক নামে আপন ০২ সহোদরের সাথে ঘনিষ্ট ভাবে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।
বাবুল দাসের সাথে জহির ও রফিক নামে ০২ প্রতারক পার্টনার হিসেবে কাজ করার প্রস্তাব দিলে দেশী লোক হিসেবে সুবিধার জন্য আমার কাকারা তাদের প্রস্তাব মেনে নেন।
কিছুদিন ভালোভাবে কাজ ও লেনদেন করলেও চলতি বছরের ২০ফেব্রুয়ারি ৬৫ জন শ্রমিকের বেতনের বাংলাদেশী মূল্যের ৮৯ লাখ ৭৮ হাজার টাকা শ্রমিকদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য আমার ছোট কাকা অধির দাস প্রতারক জহির ও রফিকের হাতে তুলে দেন এবং তাদের কাছে আমার ০২ কাকা আমানত হিসেবে ৬৫ লাখ টাকা রেখেছিলেন। সর্বমোট ০১ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে তারা আত্মগোপনে যায়, বর্তমানে আমার ০২ কাকা সৌদি আরবে ৬৫ জন শ্রমিকের বেতনের টাকা দিতে না পারার কারণে মারাত্মক চাপে ও অসুবিধার মধ্যে রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগীদের নিকটা ত্মীয় লিটন দাস ও হৃদয় দাস। অভিযুক্ত প্রতারকরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com