1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

মধুপুরে ‘মানবতার মেলবন্ধন’ গ্রুপের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রিমল তালুকদার 
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে
“চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে অরাজনৈতিক ও মানবসেবামূলক অনলাইন ভিত্তিক হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ‘মানবতার মেলবন্ধন’ গ্রুপের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে মধুপুর পৌর এলাকার মালাউড়ী এলাকায় প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতায় কাঁপতে থাকা দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করে গ্রুপটি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেকান্দর আলী-এর সভাপতিত্বে এবং ‘মানবতার মেলবন্ধন’ গ্রুপের এডমিন ও সাবেক কুয়েত প্রবাসী মিজানুর রহমান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (অবসরপ্রাপ্ত) উপ-পরিচালক মোঃ দুলাল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শাখা ইসলামি ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার মোঃ শফিকুল ইসলাম, জনতা ব্যাংক পিএলসি মধুপুর শাখার সিনিয়র অফিসার (অবসরপ্রাপ্ত) মোঃ কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান আলমগীর, দিঘলআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এবং এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আব্দুল লতিফ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। অনেক দরিদ্র ও হতদরিদ্র মানুষ রয়েছে, যাদের শীত নিবারণের জন্য প্রয়োজনীয় বস্ত্র কিংবা একটি কম্বলও নেই। তাই যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
বক্তারা আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। সমাজের সক্ষম সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে। এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com