ফেনী সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে রামপুর সৈয়দ বাড়ি জামে মসজিদে স্মরণসভা
ফেনী জেলার প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী ও সাবেক বিএনপি নেতা মরহুম এডভোকেট সৈয়দ মিজানুর রহমান মিজান ভাইয়ের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফেবী সদর উপজেলা বিএনপি ও ফেনী পৌর বিএনপির যৌথ উদ্যোগে সদর উপজেলার রামপুর এলাকায় অবস্থিত সৈয়দ বাড়ি জামে মসজিদে এই মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করা হয়। এতে মরহুম এডভোকেট সৈয়দ মিজানুর রহমান মিজানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনজীবী সমাজের প্রতিনিধি, ধর্মপ্রাণ মুসল্লি এবং মরহুমের পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীরা মরহুমের আদর্শ ও ত্যাগের পথ অনুসরণ করে দল ও দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন, মরহুম এডভোকেট সৈয়দ মিজানুর রহমান মিজান ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব আইনজীবী। তিনি আজীবন গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। ফেনীর রাজনৈতিক অঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।