1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

মসজিদের ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

Md Jake Ullah
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর উত্তরপাড়া হাজী ওমরদী জামে মসজিদের মোতাওয়াল্লী শহিদুল ইসলামসহ কয়েকজন কমিটির সদস্যের বিরুদ্ধে প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগসূত্রে জানা যায়, মসজিদের ওয়াকফভুক্ত ১৭ বিঘা সম্পত্তির মধ্যে রয়েছে ফসলি জমি, বাঁশঝাড় এবং ৪টি পুকুর। এসব সম্পত্তি ২০১৬ সাল থেকে মসজিদের উন্নয়নের জন্য লিজ প্রদান করা হয়। তবে আয়-ব্যয়ের হিসাব প্রদান না করে কমিটির সদস্যরা নিজেরা ফসল ও মাছ ভোগ করেছেন বলে অভিযোগ।
স্থানীয় মুসল্লিরা জানান, বিগত ৮ বছরের হিসাব চাইলে কমিটির পক্ষ থেকে তালবাহানা করা হয়। এর আগেও হিসাব চাওয়ায় হুমকি ও মারধরের অভিযোগ রয়েছে। এক পর্যায়ে মসজিদের সদস্য আরিফুল ইসলাম পাবনা জেলা ওয়াকফ পরিদর্শক কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
বুধবার পাবনা জেলা ওয়াকফ কার্যালয়ের হিসাব নিরীক্ষক আলহাম আব্দুল্লাহ তদন্তে আসেন। তিনি মাত্র ৬ লক্ষ টাকার হিসাব পেলেও বাকি ১৮ লক্ষ টাকার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
মোতাওয়াল্লী শহিদুল ইসলাম দাবি করেছেন, “আমি সম্পূর্ণ হিসাব দিয়েছি, একটি পক্ষ আমাকে ফাঁসাতে চায়।”
এলাকাবাসী ও মুসুল্লিদের দাবি, দুর্নীতিপরায়ণ কমিটি বিলুপ্ত করে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কমিটি গঠন করা হোক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com