1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

মহান স্বাধীনতা দিবসে হিলি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

হাসান আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর হিলিতে গণমাধ্যম কর্মীদের সংগঠন হিলি প্রেসক্লাব কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলার সূর্য সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে। বুধবার (২৬ মার্চ) সকাল ৬ টা ২ মিনিটে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটির নেতাকর্মীরা। এসময় হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মোঃ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ মোঃ হাসান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় গণমাধ্যম কর্মীরা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিভীষিকা নির্যাতন ও নির্মম গণহত্যার হাত থেকে বাঙ্গালী জাতিকে বাচঁতে এবং তাদের অধিকার ছিনিয়ে নিতে স্বাধীনতার ঘোষণা আসার পর স্বাধীনতাকামী ও মুক্তি পাগল বাংলার দামাল ছেলেরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। নয় মাসব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ ও যুদ্ধের পরে লাখ শহীদদের আত্মত্যাগ এবং মা বোন সম্ভ্রমের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা। সেই সাথে সম্প্রীতি আবার ও পেয়েছি নতুন স্বাধীনতা। ১৯৭১ সালে সে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com