1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

মহিপুরে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুরে মজিবুর রহমান (৩০) নামের এক ব্যবসায়ীর মরদেহ নিজ দোকান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজারের পুরাতন মাছ বাজার পট্রি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মজিবুর রহমান আলীপুর বাজারের মরহুম আব্দুস সোবহান হাওলাদারের ছেলে। তিনি চার সন্তানের জনক। তিনি ওই বাজারে একটি ওয়াকসপের মালিক। নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার বিকেল ৪টায় দুপুরের খাবার খেয়ে বের হয়েছে এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই তাঁদের সাথে। তবে তিনি বেশীরভাগ সময়ে রাতে দোকানেই ঘুমাতেন। সোমবার দুপুরে তাঁকে খোজাখুজি করে না পেয়ে পরিবারের লোকজন দোকানের সার্টার ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ লাশ এবং বেশকিছু আলামত উদ্ধার করেছে। ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারন। ময়না তদন্তের প্রস্তুতি চলছে।পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com