1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

মাগুরার শালিখাতে জমি সংক্রান্ত বিরোধে হামলা; একই পরিবারের চার নারী সহ ৫ জন আহত

তারিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

মাগুরার শালিখার উত্তর শরুশুনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে সোমবার সকাল ৮টায় এক হামলায় একই পরিবারের চার নারী সহ ৫ জন আহত হয়েছে।এদের মধ্যে চার জন শালিখা হাসপাতালে ভর্তি হয়েছে।দুই নারীর অবস্থা আশংকা জনক। আহতরা হলো উত্তর শরুশুনা গ্রামের আলমগীর হোসেন পিতা বদর উদ্দিন,রিয়া পিতা- মাহাবুবুর রহমান, রওশনারা পিতা বদর উদ্দিন,সোফিয়া খাতুন স্বামী বদর উদ্দিন ও আশা স্বামী জাহাঙ্গীর হোসেন। আহত আলমগীর হোসেন জানায়, জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে গ্রামের কয়েক জন আমাদের উপর হামলা করে।এতে আমরা পাঁচ জন আহত হয়েছি।আমাদের উপর আক্রমণ করে তরিকুল ইসলাম(৩২) পিতা নুরুল ইসলাম,ইমামুল(৩৫) পিং কাসেম,লিটন(৪০) পিং চৌধুরী, শিপন(৩২) পিং আহম্মদ, জিয়ারুল(৩৮) পিতা নুরুল হক,ইব্রাহিম (৪২) পিং জিন্নার,আহম্মদ (৪৫) পিং ওমেদ মোল্লা, সিরাজ(৫০) পিং ওমেদ মোল্লা,কাসেম পিং ওমেদ মোল্লা সহ মোট ১২/১৪ জন।তিনি আরো জানান এ সময় তারা আমার পিতা বদর উদ্দিনের কাছ থেকে এক লক্ষ সাইত্রিশ হাজার টাকা,আমার ২ হাজার আটশত ও আমার স্ত্রী ও বোনের কাছ থেকে স্বর্ণের চেন ও রুলি নিয়েগেছে। আহতরা টাকা ও স্বর্ণালংকার ফেরত সহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন। এ ব্যাপারে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ অলি মিয়া বলেন বিষয়টি মৌখিকভাবে শুনেছি।আহতরা শালিখা হাসপাতালে চিকিৎসাধীন আছে।এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com