1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

মাগুরার শ্রীপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ হলো খাস জমির উপর অবৈধ ঘর নির্মন

তারিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মাগুরা শ্রীপুর লাঙ্গলবাধ বাজারের কাপড়পট্টিতে সরকারি খাস জমির উপর গয়েশপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব প্রভাষ চন্দ্রর ছত্রছায়ায় ঝিনাইদহ শৈলকূপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের মালিতিয়া গ্রামের রেজাউল নামের এক লোক বড় করে পাকা দোকান ঘর তুলছে।অবশেষে শ্রীপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ হলো খাস জমির উপর অবৈধ ঘর নির্মন। গত ৩ দিন ধরে কাজ করে যাচ্ছে। এর আগেও নায়েব প্রভাষের সহায়তায় ৪-৫ টি দোকান ঘর তুলেছে লোকজন। খবর শুনে শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস লাঙ্গলবাধ বাজারে গিয়ে কাজ বন্ধ করে দেয়। কিন্তু লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টুর সহায়তায় মালিতিয়ার রেজাউল ও নায়েব প্রভাষ চন্দ্রের যোগসাজশে আবারও কাজ বন্ধের রাত থেকে কাজ করে যাচ্ছে গোপনে। প্রধান শিক্ষক মন্টু বলেন লাঙ্গলবাধ বাজারের বণিক সমিতি এই দোকান ঘর স্থাপনা তৈরি করছে। গোপন সূত্রে জানা যায়, এসিল্যান্ড কাজ বন্ধ করে দিলে রাতভর কাজ চলে। পুরাতন মাংস বিক্রি করার জায়গায় সব মালামাল রাখা আছে এবং মিস্ত্রি কাজ করছে। একজন পেশাদার শিক্ষক জাতির ভাগ্য সুপ্রসন্ন হয়ে কিভাবে অপরাধ মূলক কাজে সহযোগিতা করে বিষয়টা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হোক। গয়েশপুর ইউনিয়ন উপসহকারী ভূমি অফিসার প্রভাষ চন্দ্র জানান, এসিল্যান্ড কাজ বন্ধ করে দিয়েছেন এবং বলেছেন সরকারি খাস জমিতে কোন কিছু স্থাপনা তৈরি করা যাবে না এবং তিনি দ্রুত মাগুরা জেলা প্রশাসকের (ডিসি) সাথে দেখা করতে বলেন। আর আজ ৩ দিন ধরে নায়েব ১ নং খতিয়ানের ডকুমেন্টস গুলো দিতে সাংবাদিকের কাছে গড়িমসি আচরণ করছে। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস জানান, সরেজমিনে গিয়ে অবৈধ দোকান ঘরের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, সরকারি খাস জমিতে দোকান ঘর বিষয়টি সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে। খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার জানান, সরকারি খাস জমিতে দোকান ঘর স্থাপনার বিষয়টি মাগুরা জেলা প্রশাসক কে জানাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com