1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

মাগুরায় অধিগ্রহণকৃত স্থানে উপস্থিত হয়ে নিজ হাতে এলএ চেক বিতরণ করলেন জেলা প্রশাসক

অনার বিশ্বাস
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে
আজ ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে অধিগ্রহণকৃত স্থানে (পারনান্দুয়ালী হাউজিং প্রজেক্ট সংলগ্ন নতুন ব্রীজ এলাকায়) উপস্থিত হয়ে ৩০ জন ব্যক্তির মাঝে ৩০টি ক্ষতিপূরণের এলএ চেকের মধ্যমে মোট ৪,৮৫,২২,৩৪৯.৪৪ (চার কোটি পঁচাশি লাখ বাইশ হাজার তিনশত ঊনপঞ্চাশ টাকা চুয়াল্লিশ পয়সা) টাকা বিতরণ করেন জেলা প্রশাসক ও কালেক্টর, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।
চারটি প্রকল্পের অধীন এ চেকগুলো বিতরণ করা হয়েছে। প্রকল্পগুলো হলো:- মাগুরা-শ্রীপুর মহাসড়ক বাঁকসরলীকরণ ও সম্প্রসারণ প্রকল্প, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কপোরেশন এর আওতায় সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্প, মাগুরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন কাজ বাস্তবায়ন শীর্ষক প্রকল্প, মাগুরা জেলার রামনগর হাইওয়ে পুলিশ ব্যারাক ভবন, ডাম্পিং গ্রাউন্ডসহ অন্যান্য স্থাপনা নির্মাণ প্রকল্প।
অধিগ্রহণকৃত স্থানে উপস্থিত হয়ে ক্ষতিপূরণের এলএ চেক বিতরণ করা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন যে, চেক বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এই উদ্যোগ নেয়া হয়েছে। ক্ষতিপূরণপ্রত্যাশী কেউ যেন কোন ধরনের হয়রানির শিকার না হন সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, গত ০৮ ডিসেম্বর ২০২২ তারিখ (জেলা প্রশাসক হিসেবে যোগদানের তারিখ) হতে আজকে পর্যন্ত ২১০ জন ব্যক্তির মাঝে ২২১টি এলএ চেকের মাধ্যমে সর্বমোট ৩২,৮৪,৪৫,৮৩৩.৮৭ টাকা (বত্রিশ কোটি চুরাশি লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত তেত্রিশ টাকা সাতাশি পয়সা) প্রদান করা হয়েছে এবং সবগুলো এলএ চেকই সরেজমিনে অধিগ্রহণকৃত স্থানে উপস্থিত হয়ে বিতরণ করা হয়েছে।
এছাড়া, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় কেউ যেন কোনভাবেই কোন দালাল বা তৃতীয় পক্ষের কাছে না গিয়ে বরং জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা বা সরাসরি জেলা প্রশাসকের কাছে আসেন সে জন্য তিনি সবার প্রতি আহবান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com