1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

মাটি দিয়ে দায়সারা কাজ, মাঝপথেই লাপাত্তা ঠিকাদার: কলারোয়ায় জনদুর্ভোগ চরমে

মোঃ সাঈদ হাসান (সুজন)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৯ নং হেলাতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চেরাঘাট এলাকার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রাস্তার উন্নয়নকাজে মাটির ব্যবহার এবং কাজ শেষ না করেই মাঝপথে বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি এখন আকাশচুম্বী।
জনভোগান্তির চিত্র:
সরেজমিনে গিয়ে দেখা যায়, চেরাঘাট এলাকার এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ এবং যানবাহন চলাচল করে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কাজ শুরু করা হলেও বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র।  শুধু মাটি দিয়ে রাস্তাটি ভরাট করা কাজ করতে গিয়ে মাঝপথে কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার। বর্তমানে রাস্তার কাজ বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে মরণফাঁদে পরিণত হচ্ছে। অসুস্থ রোগী, স্কুলগামী শিক্ষার্থী ও কৃষিপণ্য পরিবহনে এলাকাবাসীকে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
দুর্নীতির অভিযোগ:
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের বরাদ্দের সঠিক ব্যবহার না করে দায়সারাভাবে কাজ শুরু করা হয়েছিল। এই রাস্তা মাটি দিয়ে উচু করে ইট সলিং করে দেবে বলে এখন রাস্তার টেকসই উন্নয়নের পরিবর্তে কেবল মাটি সামান্য কিছু ফেলে দায় সারার চেষ্টা করা হয়। এর কিছুদিন পরেই কোনো এক অদৃশ্য কারণে কাজ পুরোপুরি বন্ধ করে দেয় সংশ্লিষ্ট পক্ষ। এলাকাবাসীর দাবি, এটি স্পষ্টতই দুর্নীতির বহিঃপ্রকাশ। সরকারি অর্থের অপচয় করে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে বলে মনে করছেন তারা।
ভুক্তভোগীদের আর্তনাদ:
চেরাঘাট এলাকার এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি উন্নয়নের নামে রাস্তার পাশে থাকা সমস্ত ফলের গাছ কেটে ফেলা হয়েছে এখন রাস্তাটি কাজ শেষ না করে মাঝপথে ফেলে রেখে দেওয়া হয়েছে। মাটি ফেলার কারণে এখন আর হাঁটাও যাচ্ছে না। কাজ শেষ না করে ঠিকাদার লাপাত্তা, আমরা এখন কার কাছে বিচার চাইব?”
কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা:
অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ এই রাস্তার কাজ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী অতি দ্রুত এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং রাস্তাটি পুনরায় মানসম্মতভাবে সংস্কারের জন্য জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com