1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

মাত্র ১০ হাজার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন: দিনাজপুরের বোচাগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা

তপন রায়
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের বোচাগঞ্জে মাত্র ১০ হাজার টাকার জন্য এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বন্ধু হাতেই প্রাণ গেল আরেক বন্ধুর। হত্যার কথা স্বীকার করেছে ঘনিষ্ঠ বন্ধু মনোজিৎ রায় (২৫) ওরফে মম। নিহতের নাম সাধন চন্দ্র রায় (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার চারদিন পর শুক্রবার (২৭ জুন) ঠাকুরগাঁও থেকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে হত্যাকারী মনোজিৎ রায়কে গ্রেফতার করে পুলিশ। পরে শনিবার (২৮ জুন) তার স্বীকারোক্তির ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পুকুর থেকে সকাল ১১টায় নিহত সাধন চন্দ্র রায়ের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মাত্র ১০ হাজার টাকার জন্য এমন নির্মম হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই হতবাক যে, অর্থের লোভে একজন ঘনিষ্ঠ বন্ধু এমন জঘন্য কাজ করতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com