1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের সাফল্য

মোঃ সাঈদ হাসান (সুজন)
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ কোডিনযুক্ত মাদকদ্রব্য কোরেক্স সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়ের কঠোর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরার অফিসার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ মিনাজ উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গত ০৭/১২/২০২৫ খ্রিঃ তারিখে বিকেল ৪টা ৩০ মিনিটে কলারোয়া থানাধীন কাদপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কাদপুর সাকিনস্থ মোঃ ইব্রাহিম খলিল (২৫)-এর বসত ঘরের সামনের উঠানে তল্লাশি চালায়। এ সময় তার নিকট থেকে ২৬৫ (দুইশত পয়ষট্টি) বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য কোরেক্স সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম খলিল কাদপুর গ্রামের মোঃ ইয়ার আলী মোল্লা ও মোসাঃ আছমা খাতুনের ছেলে।
জেলা ডিবি পুলিশের এই সফল অভিযানে সাতক্ষীরায় মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com