চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন আজমপুর গ্রামস্থ পুরাতন বাজার টু দর্শনা বাস ষ্ট্যান্ড গামী দর্শনা প্রেস ক্লাব এর অনুমান ২০০ গজ সামনে পাকা রাস্তার উপর হতে ইং-০৩/০৫/২০২৫ তারিখ ০১.৫০ ঘটিকার সময় ধৃত আসামী মোঃ ইস্রাফিল হোসেন (৪৫), পিতা-মোঃ লিয়াকত আলী, মাতা-মোছাঃ আমেনা খাতুন, সাং-দক্ষিন চাঁদপুর (হল্ট স্টেশন), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৯০,০০০/-টাকা ও একটি মোটরসাইকেল, মূল্য ৮০,০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।