1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

মাধবপুরে ইউনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ৩৫

লিটন পাঠান
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি যাত্রীবাহী ইউনিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৩-অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর হরিতলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। শাহপুর হরিতলা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে বাসের যাত্রীদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ইউনিক বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com