1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফতার

জামিল বিশ্বাস
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগে ২ আনসার সদস্যকে গ্রেফতার করেন মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন -মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান,১১ ই জানুয়ারি রোববার রাত আনুমানিক ২টার দিকে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় তার শ্বশুরবাড়িতে যাওয়ার পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা ভেবে স্বামী-স্ত্রী মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন।
এ সময় হাসপাতালের প্রধান ফটকে দায়িত্ব পালন করা আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে হাসপাতালের ১০ তলা ভবনের নিচতলায় স্বামীকে রেখে ওই নারীকে ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে ওই দুই আনসার সদস্য নারীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।
পরবর্তীতে ঘটনার পর ভুক্তভোগী নারী নিচতলায় নেমে স্বামীকে বিষয়টি জানান।
এরপর তারা মানিকগঞ্জ সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদরকি করে দোষীদের চিহ্নিত করে ঘটনাট সত্যতা প্রমান পাওয়াতে  তাদের আটক করেছে।

বর্তমানে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলছে বলে জানান পুলিশ সুপার।

এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, ‘অভিযুক্ত দুই আনসার সদস্য পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্ত কমিটি গঠন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দিন জানান ‘আনসার সদস্যদের ডেকে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com