1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

মিঠাপুকুরে দিন-দুপুরে অটো ছিনতাইয়ের ঘটনায় ৩ ব্যক্তি হাতে-নাতে ধৃত

Md Motahar Hossain
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে দিন-দুপুরে অটো ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। গতকাল দুপুরে তিন ব্যক্তিকে তড়িঘড়ি করে একটি কভার্ডভ্যানে একটি অটো তুলতে দেখে একজন পুলিশ সদস্যের সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি নজরে নিলে অটো ছিনতাইয়ের এঘটনায় তিন ব্যক্তি হাতেনাতে ধরা পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল দুপুরে ২ ব্যক্তি মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী দক্ষিন ষ্ট্যান্ডে একটি অটো মিঠাপুকুরে যাওয়ার কথা বলে ভাড়া করে। এরপর তারা মিঠাপুকুর গড়ের মাথা নামক স্থানে পৌছে সেখানে দাড়িয়ে থাকা একটি কভার্ডভ্যানের সামনে অটোটি দাড় করায় এবং অটোর যাত্রীবেশী ২ ব্যক্তি থানায় যাওয়ার কথা বলে দ্রুত নেমে যায়। এরপর কভার্ডভ্যানে থাকা ৩ ব্যক্তি অটোটির কাছে এসে চালককে ভয়ভীতি দেখিয়ে অটোটি তড়িঘড়ি করে কভার্ডভ্যানে তোলার কালে পাশে থাকা পুলিশ সদস্য এএসআই আনোয়ার হোসেন ঘটনাটি দেখতে পান এবং তার সন্দেহ হওয়ায় তিনি কভার্ডভ্যানে থাকা ৩ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে অটো ছিনতাইয়ের ঘটনাটি প্রকাশ পায়। মিঠাপুকুর থানা পুলিশ উপস্থিত জনতার সহায়তায় কভার্ডভ্যানে থাকা ৩ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিরা হলেনঃ ১। মোঃ নুর ইসলাম (২৮), পিতা-মৃত শাহাদৎ হোসেন, গ্রাম-শাহাপুর মাষ্টারপাড়া, বদরগঞ্জ, ২। মোঃ তানভির (২২), পিতা-মোঃ মাসুদ মিয়া, গ্রাম-মালিপাড়া, সোনারগাঁ, নারায়নগঞ্জ, ৩। মোঃ শারুখ খান (২৯), পিতা-অজ্ঞাত, গ্রাম-কাশিনাথপুর, বেড়া, পাবনা। অটোচালকের নামঃ মোঃ শাহাবুল ইসলাম (২৫), পিতা-মোঃ সাখাওয়াত হোসেন, গ্রাম-বড় মির্জাপুর, মিঠাপুকুর, রংপুর। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় অটোচালক শাহাবুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। হাতেনাতে ধৃত ব্যক্তিদের আদালতে সোপর্দ করাসহ পুরো চক্রকে সনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com