1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

মিরপুরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেফতার

Asadul islam Kushtia
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নাশকতা মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চিথলিয়া ফুটবল মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—চিথলিয়া ১ নম্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবলু (৫৩) এবং চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলু মণ্ডল (৪৮)। পুলিশ জানিয়েছে, তারা দুজনই মিরপুর থানায় নথিভুক্ত একটি নাশকতা মামলার সন্দেহভাজন আসামি।

এছাড়া একই রাতে পৃথক অভিযানে মিরপুর থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com