1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

মির্জাপুরে চাঁ*দা না দেয়ায় অ্যাম্বুলেন্স চালককে মা*র*পি*ট করে আ*হ*ত

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদা না দেয়ায় আব্দুস সালাম (২৩) নামে এক অ্যাম্বুলেন্স চালককে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আব্দুস সালাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সরিষাদাইড় গ্রামের আব্দুল আলীম মিয়ার ছেলে।আহত সালামকে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সালাম মিয়া মির্জাপুর থানায় রাসেল মিয়া ও আনোয়ার হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে আসামী করে অভিযোগ দিয়েছেন।অভিযোগে জানা গেছে, গত ২৭ নভেম্বর সকালে ভাওড়া ইউনিয়নের জালসুখা গ্রামের সুধু ব্যাপারীর ছেলে রাসেল মিয়া ও দেওহাটা গ্রামের মুনসুর হোসেনের ছেলে আনোয়ার হোসেনসহ অজ্ঞাত ৫/৬জন প্রাইভেটকার চালক আব্দুস সালামকে কুমুদিনী হাসপাতাল গেইট থেকে ডেকে সমবায় সুপার মার্কেট সংলগ্ন লতিফ মোল্লার চা দোকানের সামনে নিয়ে যান। সেখানে তারা সালামের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আসামীরা সালামকে মারপিট করে গুরুতর জখম করে। পরে সালামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। এ বিষয়ে আব্দুস সালাম মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com