1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

মির্জাপুরে নারী ক্রেতার ছবি তোলে নগ্ন ছবিতে ব্যবহারের দায়ে দোকানদার গ্রেফতার

আব্দুস সাত্তার
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে গোপনে নারী ক্রেতাদের ছবি মোবাইল ফোনে তোলে তা এডিট করে মুখমন্ডলের অংশ দিয়ে নগ্ন ছবি তৈরি করার দায়ে সোলাইমান মৃধা শিশির নামে এক মুদি দোকানদারকে পুলিশ গ্রেফতার করেছে।শুক্রবার উপজেলার শুভুল্যা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।সোলাইমান মৃধা শিশির শুভূল্যা গ্রামের বেলায়েত মৃধার ছেলে।পুলিশ জানায়,শিশির শুভূল্যা মধ্যপাড়া এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করে আসছিলেন।তার দোকানে কেনাকাটার জন্য গ্রামের নারী ক্রেতারা গেলে বিভিন্ন সময়ে গোপনে সে তার ব্যক্তিগত মোবাইল ফোন দিয়ে তাদের ছবি তোলে রাখতেন।পরে তা এডিট করে ওই নারীদের ছবির মুখমন্ডল নগ্ন ছবিতে ব্যবহার করে মেসেঞ্জার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।তিনি দীর্ঘদিন যাবৎ এমন নগ্ন ছবি-ভিডিও তৈরি করে নারীদের ব্লাকমেইল করে আসছিল।এমন অভিযোগে ওই গ্রামের ভুক্তভোগী এক নারী শুক্রবার মির্জাপুর থানায় সোলাইমান মৃধা শিশিরের নামে মামলা দায়ের করেন।পরে পুলিশ তাকে গ্রেফতার করে। মির্জাপুর থানা অফিসার ইনচার্জ(ওসি)মো.মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সোলাইমান মৃধা শিশিরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com