1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

মির্জাপুরে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের অপরাধে ৩ জনের কারাদণ্ড

আব্দুস সাত্তার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুরে মাদক  ক্রয়-বিক্রয় ও সেবনের অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার উপজেলার গোড়াই ইউনিয়নের গন্ধব্যপাড়া ও খামারপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে ধরে এই দণ্ড দেওয়া হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। জানা গেছে,উপজেলার গোড়াই গন্ধব্যপাড়ার মুূদি দোকানদার মো.শাকিল ভূইয়া দীর্ঘ দিন ধরে নিজের মুদি ব্যবসার অন্তরালে গোপনে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।এ সময় মাদকসহ তাকে হাতেনাতে ধরে ৪ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন বিচারক।এদিকে একই এলাকার বাসিন্দা বান্টু বাসফোর মাদক সেবন করে মাতলামি করার অপরাধে তাকে ধরে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।এবং একই সময় গোড়াই খামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।এসময় মাদক সেবনের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে মো.পাপ্পু মিয়াকে ধরে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন তিনি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন,জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com