1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

মুন্সিগঞ্জে স্ত্রীকে হত্যা করে মাদারীপুরে ৩ সন্তান নিয়ে আত্মগোপনে থাকা বাবা আটক

মো: অপি মুন্সী
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে স্ত্রীকে খুন করে তিন সন্তানকে নিয়ে উধাও হওয়ার ১১ দিন পর ঘাতক স্বামী রুবেল লস্করকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব বুধবার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মাদারীপুর জেলার সদর থানার ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৬ এপ্রিল টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার হানিফ মালের (৩৮) বসতবাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ৭ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করেন। এবিষয়ে র‌্যাব- এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২ এপ্রিল থেকে নিহতের রুবেল লস্কর তার স্ত্রী ও তিন সন্তানদের নিয়ে উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামের হানিফ মালের (৩৮) বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পারিবারিক বিষয় নিয়ে রুবেল লস্করের সঙ্গে তার স্ত্রী মাহমুদা বেগমের (৩৮) সঙ্গে ঝগড়া-বিবাদ হয়। ৬ এপ্রিল সকাল ১০টার দিকে ঘাতক রুবেল তার স্ত্রী মাহমুদাকে খুন করে দুপুর সাড়ে ১২টার দিকে রুমের দরজার বাহির থেকে ছিটকিনি লাগিয়ে সন্তানদের নিয়ে উধাও হয়ে যান। পরে আশপাশের লোকজনদের সন্দেহ হলে বিষয়টি বাড়ির মালিকসহ স্থানীয়রা রুমের ছিটকিনি খুলে ভেতরে খাটের ওপর মাহমুদা বেগমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। এ ঘটনায় নিহতের বাবা কারী গাউছ ঘরামী বাদী হয়ে রুবেল লস্করকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। ঘাতক রুবেল লস্কর মাদারীপুর জেলার লাজৈর থানার মহিষমারি এলাকার ফজল লস্করের ছেলে। এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, আসামিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে টঙ্গিবাড়ী থানায় আনা হচ্ছে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com