1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

মুন্সীগঞ্জে গজারিয়ায় বাসায় মিলল ৩০০ বস্তা চিনি, বাড়ির মালিকের ২০ হাজার টাকা জরিমানা

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় বাসা বাড়িতে গোডাউন বানিয়ে অধিক মুনাফা লাভের আশায় দীর্ঘদিন যাবত চিনি মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি ও বাজার সিন্ডিকেট ব্যবসা করে আসছিল বিল্লাল ও ইব্রাহিম নামে দুই ব্যবসায়ী।এ সময় ওই গোডাউন থেকে ৩শত বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনি ২৪ ঘন্টার মধ্যে ক্রেতাদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অতিরিক্ত চিনি মজুদ রাখায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ।গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামের ব্যবসায়ী ইব্রাহিম ও ব্যবসায়ী বিল্লাল মিয়ার গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে, গজারিয়া উপজেলার বিভিন্ন বাজারে কিছু অসাধু ব্যবসায়ী চিনি অবৈধভাবে মজুত রেখেছেন। তারা এসব খোলাবাজারে বেশি দামে বিক্রি করে আসছেন। এমন খবর পেয়ে রাতে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম এর নির্দেশে বালুয়াকান্দী আতিক নগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোহন মিয়ার ছেলে ইব্রাহিম ও জোহুর আলীর ছেলে বিল্লাল এর গোডাউনে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৩শত বস্তা চিনি পাওয়া যায়।এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ বলেন, চাহিদা অনুযায়ী চিনি সরবরাহ না করায় বাজারে চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করে তা উচ্চ মুনাফার আশায় ব্যবসায়ীরা এমনটি করেছেন। এমন অসাধু ব্যবসায়ীদের জন্যই বাজারে চিনি ও বোতলজাত তেলের সংকট সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন জরিমানা শেষে ব্যবসায়ীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে বাজারে চিনি বিক্রির নির্দেশ দেওয়া হয়।এই অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন গজারিয়া থানা পুলিশের সদস্যরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com