1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় ফুটপাতে দখলমুক্ত রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও ফুটওভার ব্রিজে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শরিফ।এসময় তিনি দখলদারদের অবৈধ দোকান সরিয়ে নেওয়ার জন্য। হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকাল যদি কোনো অবৈধ দোকান বা স্থাপনা পাওয়া যায়, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভবেরচর বাস স্ট্যান্ড কালীপুরা সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সড়কের ওপর ভ্রাম্যমান বিভিন্ন দোকান দিয়ে জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। ফলে এ সড়ক দিয়ে চলাচলরত ছোট-বড় পরিবহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। একই সঙ্গে ফুটওভার ব্রিজে ফুটপাত বিভিন্ন দোকানের দখলে চলে যাওয়ায় চরম ভোগান্তি পৌঁছায় জনসাধারণ।এ দিকে এ অভিযানের খবরে সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করে জানান, ফুট ওভার ব্রিজটি পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মাণ করা হলেও দখলদারদের কারণে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে পারাপার হচ্ছেন, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।এবিষয়ে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শরিফ জানান, আজ নামমাত্র একজন ব্যক্তিকে জরিমানা করেছি। ভবিষ্যতে যদি এভাবে ফুটপাত দখল করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com