1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

মুন্সীগঞ্জে নদীতে পড়ে যাওয়া শ্রমিকের মরা দেহ ৩ দিন পর উদ্ধার

মোঃ হোসেন হাওলাদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ গজারিয়ায় নদীতে পড়ে নিখোঁজের তিনদিন পর মেঘনা নদী থেকে আতাবর  (৬৫) নামে এক শ্রমিকের মোরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা, মঙ্গলবার ( ২২ এপ্রিল  ) সকাল ১১ টার দিকে উপজেলা হোসেনদি ইউনিয়নের চর বোলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গেল রবিবার বিকেল ৫ টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় নোঙর করা বাল্বহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। নিহত আতাবর ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা। সে এমভি এস এম, এন্টারপ্রাইজ’ নামের একটি বাল্বহেডে লস্কর হিসেবে ছিলেন বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী নৌযান শ্রমিক নুর ইসলাম বলেন,এমভি এস এম, এন্টারপ্রাইজ নামে’একটি বাল্বহেডে আমরা একসাথে কাজ করতাম। মালামাল খালাস করে রবিবার আমরা তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বাল্বহেডটি নোঙর করে রেখেছিলাম। বিকেল পাঁচটার দিকে আমি এবং আতাবর বাল্বহেডের ডেকের উপর দাঁড়িয়ে ছিলাম। এ সময় পাথর বোঝায় এমভি তোহা এন্টারপ্রাইজ নামের উপর একটি বাল্বহেড পিছন থেকে আমাদের বাল্বহেডটিকে ধাক্কা দিলে আতাবর মাথায় আঘাত পেয়ে ছিটকে নদীতে পড়ে যায়। সাথে সাথে নদীতে নেমে আমরা তাকে খুঁজাখুজি শুরু করি দীর্ঘ সময় তার খোঁজ না পাওয়া গেলে বিষয়টি আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাই। এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার সকাল ১১ টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রতিক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com