1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশে তিন দফা মারামারি আহত ১০।

অহিদুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশ কে ঘিরে তিন দফায় মারামারির ঘটনা ঘটেছে। সেই মারামারিতে অন্তত ২০জন আহত হয়েছেন দাবি প্রত্যক্ষদর্শীদের । তবে হাসপাতাল কর্তপক্ষ জানিয়েছেন ৮ জনের উপরে গুরুতর আহত হয়েছেন।আহতদের মধ্যে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।শহরের সুপার মার্কেট চত্বর ও পিটিআই চৌরাস্তা এলাকায় এই মারামারি ঘটনা ঘটে।আহতদের মধ্যে নাদিম (১৭), মেহেদী হাসান (২৬), অপু খান (১৯), আরিফজুজ্জামান (৩৭), উজ্জ্বল (৪৫), মাসুদ (২০), মনির হোসেন (৫৮), জসিম উদ্দিন (৫২) আরো আহদের মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক। পিটিআই স্কুলের এই গলির সামনেও একটি মারামারির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।জানা গেছে জেলা বিএনপির সমাবেশে যোগদান কালে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির মিছিলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায় । এ ঘটনায় অন্তত ৮- ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মেহেদী হাসান ও অপু খান নামের দুইজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।প্রত্যাক্ষদর্শীরা জানান,সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়ন থেকে বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লার নেতৃত্বে, ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লা,সাধারণ সম্পাদক জাকির সরকার,বিএনপি নেতা আতিক মল্লিক সহ একটি মিছিল জেলা বিএনপির সমাবেশ যোগদানের লক্ষে শহরের সুপার মার্কেট চত্বর এলাকায় পৌছলে তাদের প্রতিপক্ষ রহিম মোল্লার কর্মী সর্মথকরা মিছিলের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে৷ এসময় তাদের সরাতে গেলে মিছিলের উপর চালিয়ে এলোপাতাড়ি মারধর করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ৮-১০ জন আহত হয়েছে। অপর দিকে শহরের দক্ষিণ ইসলামপুরের যোগীনিঘাট এলাকার সাথে মোল্লার চর এলাকার লোকজনের মধ্যে দুই দফা মারামারি হয়। এতেও বেশ কয়েকজন আহত হয়েছে।মারামারি বিষয়টি দুঃখজনক দাবি করে বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লা বলেন,আমাদের মিছিলের সামনে রহিম মোল্লার লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের সরাতে গেলে আমাদের উপর হামলা চালায় তারা। এসময় তাদের এলোপাতাড়ি মারধরে আমাদের কমপক্ষে ৫ জনকে আহত হয়েছে । যা খুবই দুঃখজনক।তবে নিজেরা হামলার শিকার হয়েছে বলে দাবি করে রহিম মোল্লা বলেন, আওলাদ হোসেন মোল্লার মিছিল থেকে আমার কর্মীসর্মথকদের উপর হামলা চালানো হয়। এতে আমাদেরও ৫ জন আহত হয়েছে। আমরা এর সঠিক বিচার দাবি করছি।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, সামাবেশে আসার পথে বিভিন্ন জায়গায় মারামারির ঘটনা ঘটেছে। ইসলামপুর দুই গ্রুপের মধ্যে মারামারির খবর পেয়েছি। অপরদিকে মোল্লাকান্দির দুই গ্রুপে মারামারি হয়েছে। তবে থানায় কোন গ্রুপই লিখিত বা মৌখিক কোন অভিযোগ করেনি। কতজন আহত হয়েছে তা সঠিক জানা যায়নি।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com